
নাচোল নিউজঃ
দিনাজপুরের পার্বতীপুরে মাদক বিক্রির অভিযোগে পুলিশের হাতে আটককৃত শিক্ষককে ০৮ জুলাই সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী সাময়িক বরখাস্ত করেন। সাময়িক বরখাস্তকৃত শিক্ষক হলেন আরিফ সরদার(৩৪)। তিনি ৫ নং চন্ডিপুর ইউনিয়নের বারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তার সাময়িক বরখাস্তের বিষয়টি পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিসার আ.খ.ম আলাউল হাদী মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, পুলিশ গত ০২ জুলাই শুক্রবার রাত সাড়ে ১০ টার সময় পার্বতীপুর উপজেলার চন্ডিপুর কেরুর মোড় এলাকায় পুলিশ অভিযান চালায়। আরিফসহ ২ জন মটর সাইকেল যোগে অভিনব কায়দায় কাগজের তৈরী ব্যাগে ফেন্সিডিল নিয়ে বিক্রির জন্য যাচ্ছিল। পুলিশের সন্দেহ হলে তাদের তল্লাসী করে। এ সময় আরিফের প্যান্টের পকেট ও ব্যাগ থেকে ১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত আরিফ সরদারকে জেল হাজতে প্রেরণ করেন। আটককৃত মোঃ আরিফ সরদারের বাড়ী হাবড়া ইউনিয়নের ভবানীপুর এলাকার শেরপুর বনডাঙ্গা গ্রামে। তিনি মোঃ আমিনুল ইসলাম ওরফে কালামের ছেলে ।