চাঁপাইনবাবগঞ্জের অসহায় মানুষের পাশে ‘এরফান গ্রুপ’ ॥ ২০ হাজার প্যাকেট ত্রাণ বিতরনের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মহামারী করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে আবারও জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’র উদ্যোগে দুঃস্থ, অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে। শুক্রবার দুপুরে শহরের হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ড ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ২০ হাজার প্যাকেট খাদ্য সাসগ্রী বিতরণ কাজের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম-পিপিএম বার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ‘এরফান গ্রুপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো. এরফান আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলামসহ আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা। ত্রান বিতরণকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক বাহরাম আলী, এম কোরাইশি মিলু, আওয়ামীলীগ নেতা-শাহজালাল শাহীন, হাজি বাবলু, আব্দুল হাই, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, নাসরুম মিনাল্লাহ বাচ্চু, ‘এরফান গ্রুপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের একান্ত সহকারী তানভির আহমেদসহ ছাত্রলীগ, যুবলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা। ‘এরফান গ্রুপ’র নিজস্ব অর্থায়নে ঈদুল আযহা উপলক্ষে করোনাকালে কর্মহীন, অসহায় মানুষের মাঝে এসব ত্রান বিতরণ করছে। প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাউল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি ও ২টি সেমাই। এর আগেও একাধিকবার করোনায় ক্ষতিগ্রস্থ ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ‘এরফান গ্রুপ’। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে ১০ হাজার ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ১০ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ কাজ ঈদ উল আজহার আগেই শেষ করা হবে বলে জানিয়েছে ‘এরফান গ্রুপ’ কর্তৃপক্ষ। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিকেলে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ও আলীনগরে অসহায়, কর্মহীন ও দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ‘এরফান গ্রুপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো. এরফান আলী। এসময় আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।