
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
আধ ঘন্টা আগের তোলা ছবি এটি। এটাই খাগড়াছড়ি জেলা প্রশাসনের বিশেষত্ব৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ পেয়েই জেলা প্রসাশক প্রতাপ চন্দ্র বিশ্বাস এর নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন উপহার নিয়ে হাজির। বৃষ্টি উপেক্ষা করে দাঁড়ালেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে। হাতে তুলে দিলেন শুকনো খাদ্যসমগ্রী, নগদ ৯ হাজার টাকা এবং তিন বান ঢেউটিন। সেই সাথে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর নির্মাণ করে দেয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।
এছাড়া কিছু সময় আগে খাদ্য সহায়তা নিয়ে পরিবারটির প্রতি ভালোবাসার হাত বাড়ান স্থানীয় পৌর কাউন্সিলর রেজাউল করিম।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর কাউন্সিলর রেজাউল করিম এর প্রতি
কৃতজ্ঞতাসহ শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশ করেছে দিদারুল আলম দিদার।
প্রসঙ্গত, বিধবা বয়স্কা নারী তৈইন জুবে নেছা খাগড়াছড়ি শহরের মধ্য শালবন এলাকার সরকারি ভূমিতে এক ছেলে ও নাতী নিয়ে বসবাস করছে। আজ দুপুর ১২টার দিকে আগুন লাগে পুড়ে যায় ঘরের যাবতীয় সব।