
নাচোলে ২০২০-২০২১ অর্থ বছরে রাজশাহী বিভাগের মৎস সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওয়াতায় জেলেদের বিকল্প আয় বর্ধক কর্মসূচীর ভ্যান গাড়ি ও সেচ পাম্প বিতারণ করা হয়। সোমবার বেলা ১১.৩০ মিনিটে নাচোল উপজেলা চত্তরে ১৫ জনের মাঝে সাতটি সেচ পাম্প ও আটটি ভ্যানগাড়ী বিতারণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলার চেয়ারমান মোহাঃ আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা,জেলা মৎস অফিসার আমিমুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) খাতিজা বেগম, উপজেলা মৎস কর্মকর্তা শামিম আহম্মেদ, ফতেপুর ইউপি চেয়ারমান সাদির আহম্মদ ভুলু, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক সহ ব্যক্তিবর্গ।