
বদলগাছী ( নওগাঁ ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ কল্পে জনগনকে ভ্যাক্সিন পেতে সহায়তা করতে ফ্রি ভ্যাক্সিন নিবন্ধন ক্যাম্পেইন এর উদ্বোধন হয়েছে। নওগাঁ জেলা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রদের আয়োজনে বদলগাছী চৌরাস্তার মোড়ে সকাল ১০ টায় ফ্রি নিবন্ধন ক্যাম্পেইন এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডঃ তারিকুল হাসান মিলন। এই ক্যাম্পেইন এর মাধ্যমে ফ্রি রেজিষ্ট্রেশন, টিকা কার্ড প্রদান এবং টিকা গ্রহনকারীদের সনদ বিনামূল্যে প্রদান করা হবে।