তাওহিদুজ্জামান জীবন
দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সরকার ঘোষিত লকডাউনে দোকান খোলা রাখার ছবি তোলায় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমসহ স্বস্ত্রীক হামলার শিকার হয়েছে। এ ঘটনায় রাসেল নামে হামলা কারীদের একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর সোয়া দুইটায় বকশীগঞ্জ মধ্য বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের অভিযোগ, সরকার ঘোষিত লক ডাউন চলাকালে সেলিম রেজার মালিকানাধীন বধুয়া গামেন্টস খোলা রেখে বেচা কেনা অব্যাহত রাখে। রোববার দুপুরে ছবি তোলেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।
এ ঘটনার জের ধরে বাজার থেকে স্বস্ত্রীক বাড়ী ফেরার পথে সোমবার দুপুর সোয়া দুইটার দিকে বধুয়া গার্মেন্টসের নিকট পৌছলে দোকান মালিক সেলিম রেজা ও তার দুই ছেলে রাসেল এবং শিপন হামলা করে। হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, তার স্ত্রী আহত হয়। এ সময় তার ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে হামলা কারীরা।
খবর পেয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে হামলাকারী রাসেল মিয়াকে আটক করে পুলিশ । এই নিয়ে বকশীগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছে সাংবাদিক নাদিম।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট সাংবাদিকদের জানান, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের উপর হামলাকারী রাসেলকে আটক করা হয়েছে। বাকী হামলাকারীদের আটক করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।
সাংবাদিক নাদিমের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা।