
বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর নির্দেশে আশ্রায়ন পল্লীতে শিশু খাদ্য বিতরণ করেছেন এসিল্যান্ড সুমন জিহাদী। সোমবার বিকেলে উপজেলার পূর্ববনগ্রাম আশ্রায়নে সস্ত্রীক উপস্থিত হয়ে দুঃস্থ মায়েদের হাতে শিশু খাদ্য তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী। এই লকডাউনের সময় এই শিশু খাদ্য পেয়ে মায়েরা যারপর নাই খুশি হয়েছেন।