
বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে সরকারি বিধি নিষেধ অমান্য করার দায়ে ৩ জনকে ৭ শত টাকা অর্থদন্ড এবং উপজেলার সবচেয়ে বড় পশুর হাট বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। তিনি নিত্য দিনের মতো উপজেলার লকডাউন পরিস্থিতি পরিদর্শনের জন্য আজও সকাল ১০ টায় কোলাবাজারে মাস্ক না পড়ার দায়ে এবং বিনা কারনে ঘোরাঘুরির দায়ে ৩ জন ব্যক্তিকে ৭শত টাকা অর্থদন্ড করেন এবং লোকসমাগম ঠেকানোর জন্য সরকারি বিধি মোতাবেক কোলার পশুর হাটটি বন্ধ করে দেন।