
বদলগাছী ( নওগাঁ ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার পারসোমবাড়ী ও পাতকোলা বাজারে ৫ টি দোকানে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর। নওগাঁ জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ পারসোমবাড়ী ও পাতকোলা বাজারের মিষ্টির দোকানে পচা ও বাসী মিষ্টি রাখার দায়ে, দধির দোকানে পাতিলের ওজন বেশি আর দধির পরিমান কম দেওয়ায় এবং ঔষধের দোকানে মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখার দায়ে ৫ টি দোকানে ১৯ হাজার টাকা জরিমানা করেন এবং তা অাদায় করেন। এসময় তার সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর কাকরুল হোসেন উপস্থিত ছিলেন।