
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে স্বাধীনতার মহান
স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী
ও জাতীয় শোক দিবস পালন করেছে উপজেলা আওয়ামীলীগ। রবিবার সকাল ১০ টায়
শিবগঞ্জ পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের আয়োজেন আলোচনা সভায় প্রধান
অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২
আসনের সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। উপজেলা শাখা আওয়ামীলীগের
সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের
সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস, সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন,
যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য
ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান
সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম।
উপজেলা শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানের
সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি
নাহিদ শিকদার, উপজেলা শাখার সভাপতি রিজভী আলম রানা, সাধারণ সম্পাদক আসিফ
আহসান প্রমূখ।
অন্যদিকে, রবিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের চাতরা নতুন
বাজারে জাতীয় শোক দিবস উপজেলা শাখা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পদক
আনোয়ার হাসান আনু মিঞার উদ্যোগে ও হাবিবুল হক হেন্টু মিঞার সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ
শিমুল।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মো. রয়েল বিশ্বাস, শিবগঞ্জ
পৌরসভার সাবেক মেয়র কারীবুল হক রাজিন, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি
নাহিদ শিকদার, চককীর্ত্তি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক
অধ্যাপক মো. ইউসুফ আলী প্রমূখ।