
হারুনুর রশীদ হারুন বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি:
মহামারি করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দীর্ঘ দিন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার ও জাদুঘর বন্ধ ছিল।
৪ মাস ১৭দিন পর ১৯শে আগস্ট আজ বৃহস্পতিবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রযটন কেন্দ্র।
ইতি পূর্বে মহামারি করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় (২রা এপ্রিল) শুক্রবার থেকে নওগাঁ জেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার ও যাদুঘর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
দীর্ঘ দিন পর আজ বৃহস্পতিবার পাহাড়পুর
বৌদ্ধবিহার খোলার বিষয়টি নিশ্চিত করেন
পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টোডিয়ান মো. ফজলুল করিম আরজু।
তিনি জানান, করোনা সংক্রমণ রোধে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আজ ১৯শে আগস্ট দর্শনার্থীদের জন্য শর্তসাপেক্ষে পাহাড়পুর বৌদ্ধ বিহার ও যাদুঘর খুলে দেওয়া হলো।
শর্তগুলো:
১. সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
২. সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
৩. দলবেঁধে প্রবেশ করা যাবে না।
৪. ভিড় ও জনসমাগম এড়িয়ে চলতে হবে।
৪. স্বাস্থ্য বিভাগ কর্তৃক জারিকৃত সকল বিধিনিষেধ মানতে হবে।