
হারুনুর রশীদ হারুন বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ওসির প্রচেষ্টায় হারানো ছেলেকে ফিরে পেয়েছেন বাবা।
জানাযায়,নওগাঁর বদলগাছী থানাধীন বদলগাছী চার মাথার মোড়ে গত ২৬শে আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান ০৭.০০ টার সময় ১৫ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে ঘোরা ফেরা করতে দেখতে পায় স্থানীয় লোকজন।
স্থানীয় লোকজন বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলামকে ঘটনাটি মোবাইলে জানালে অফিসার ইনচার্জ দ্রুত ঘটনাস্থলে যান এবং বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে থানায় নিয়ে আসেন। পরে বদলগাছী থানা পুলিশ বিভিন্ন জেলায় বার্তা প্রেরণ, সোস্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে প্রকৃত ঠিকানা বের করার চেষ্টা করেন।
বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে বদলগাছী থানার অফিসার ইনচার্জ তার ঠিকানা জিজ্ঞাসা করিলে সে আধো আধো কন্ঠে তার নাম মিজান ও তাহার পিতার নাম মুক্তার হোসেন বললেও তার গ্রামের নাম বলতে পারে না।
পরবর্তীতে শিশুটি তার এলাকা সান্তাহার উল্লেখ করলে বদলগাছী থানার অফিসার ইনচার্জ ঐ গ্রামের তথ্য বগুড়া জেলার সান্তাহার পুলিশ ফাঁড়ীর ইনচার্জকে মোবাইলে উক্ত ঘটনাটি জানান। সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এক ভাজা বিক্রেতার সাথে যোগাযোগ করলে তার মাধ্যমে বদলগাছী থানার অফিসার ইনচার্জ বুদ্ধি প্রতিবন্ধি শিশুর পিতা মোঃ মুক্তার এর সাথে যোগাযোগ করেন।
বুদ্ধি প্রতিবন্ধি শিশুর পিতা এবং ছোট বোন ২৭শে আগস্ট শুক্রবার সকাল ১০টার দিকে বদলগাছী থানার অফিসার ইনচার্জ এর কাছে আসেন। বুদ্ধি প্রতিবন্ধি শিশুর নাম মোঃ মিজান (১৫), পিতা- মোঃ মুক্তার হোসেন, সাং- সান্তাহার পশ্চিম সিংড়া (পূর্ব ঢাকা রোড), থানা-আদমদীঘি, জেলা- বগুড়া।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম তার ছেলে বুদ্ধি প্রতিবন্ধি শিশু মোঃ মিজান ও তাহার ছোট বোনকে নতুন জামা উপহারসহ তাদের বাড়ীতে পৌছানোর জন্য একটি সিএনজি ভাড়া করে বেলা ১১.টার দিকে শিশুটিকে তার পিতা মো: মুক্তার হোসেনের নিকট হস্থান্তর করেন। ছেলেকে ফিরে পেয়ে মিজানের বাবা মুক্তার হোসেন বদলগাছী থানা পুলিশকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়।