
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের দুস্থ ও উচ্ছেদকৃত গৃহহীন পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে চারটি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল ওদুদ বিশ্বাস।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল আলিম, রাজা রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলমসহ অনেকে।