
শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নাহনগর বাজার সংলগ্ন ১১নং নিশ্চিন্তপুর মৌজার এস'এ ১০৪ নং খতিয়ানভুক্ত ৭৫ শতক জমির মুল মালিক মৃত ইয়াকুব আলী মন্ডলের ওয়ারেশ গংয়ের ফলন্ত পিয়ারা বাগান কেটে সাবাড় করে দিয়েছে কাজীরবেড় গ্রামের সাইফুল ইসলাম গং। যার ক্ষতির পরিমান ১৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে মৃত ইয়াকুব আলীর পুত্র আজিমউদ্দিন ও আবুল কালাম। এবিষয়ে আজিমউদ্দিন ও তার চাচাতো ভাই আবুল কালাম বাদী হয়ে গত ২৭ অক্টোবর ঝিনাইদহ অতিরিক্ত বিজ্ঞ আদালতে সাইফুল গংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মামলা দায়ের করেছেন। এবিষয়ে সাইফুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।