
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ"দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ভোলাহাট উপজেলায় জাতীয় যুব দিবস- ২০২১ পালিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বর রোজ সোমবার ভোলাহাট কৃষি অধিদপ্তর মিলনায়তনে জাতীয় যুব দিবস-২০২১ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহনাজ খাতুন। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলাহাট উপজেলা যুব কর্মকতা মোঃ লুৎফর রহমান। আলোচনা শেষে প্রশিক্ষণ সনদপত্র প্রদান, যুব ঋণের চেক, মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
ছবি ক্যাপশন: জাতীয় যুব দিবসে আলোচনা সভায় অতিথিগণ।
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি- ০১-১১-২০২১