
শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আনন্দ টিভির মহেশপুর প্রতিনিধি জাকির হোসেনকে মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলায় ফাঁসিয়ে গত ২০ নভেম্বর সন্ধায় তাকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
জানা গেছে গত ১৯ নভেম্বর সন্ধা রাত্রে জেলার মহেশপুর উপজেলার নাটিমা ইউপির নস্তি গ্রামে হাঁস মারাকে কেন্দ্র করে মফিজ নামের এক ব্যক্তি নিহত হয়। ২০ নভেম্বর তার ভাই লাভলুর রহমান বাদী পক্ষ ১০ জনকে আসামী মহেশপুর থানার একটি এজাহার দায়ের করেছে। সেই মামলায় আনন্দ টিভির মহেশপুর প্রতিনিধিকে ১০ নং আসামী করা হয়েছে। পুলিশ ঐ মামলায় তাকে আটক করে ২১ নভেম্বর কোট হাজতে প্রেনর করেন। যার মালমা নং ৪৬/৭০৬ -অথচ এবিষয়ে আসামী জাকির হোসেন কিছুই জানে না। যে ব্যক্তি এবিষয়ে কিছুই জানে তাহলে তার বিরুদ্ধে কেন এই মিথ্যা ষড়যন্ত্র মামলা করা হলো।মহেশপুরের কর্মরত সাংবাদিক গন এহেন মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলাকে ধিক্কার ও প্রতিবাদ জানিয়ে অবিলম্ভে তাকে মুক্তির দাবী করছে।