
বাগমারা প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তাহেরপুর ডিগ্রি কলেজ ও তাহেরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় দুইটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত।
রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের মোট ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। এবছর ছাত্র ৭৯ হাজার ৭১৫ জন ও ছাত্রী ৭১ হাজার ২২৮ জন। ছাত্রীর চেয়ে ছাত্রের সংখ্যা বেশি।
এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ৩৭ হাজার ৯৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছে। এছাড়া মানবিক বিভাগে ৯৫ হাজার ২৬০ জন ও বাণিজ্য বিভাগে ১৭ হাজার ৩৬৬ জন ছাড়াও অন্যান্য বিভাগে ১২৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড় মোট ২০০টি কেন্দ্রে ৭৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় বসছে।
রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান জানান, এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্নের নির্দেশনা দেওয়া হয়েছে।
তাহেরপুর ডিগ্রী কলেজ কেন্দ্র মোট পরীক্ষার্থী সংখ্যা ৫৫৭ জন। প্রথম দিনে বিজ্ঞান বিভাগের মোট ১০৬ জন পরীক্ষার্থীর অংশ গ্রহনের কথা থাকলেও অংশ গ্রহন করেছে ১০০ জন। অনুপস্থিত ছিল ৬ জন।সুষ্ঠু ও সুন্দর পরিবেশ প্রথম দিনে নকল মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তাহেরপুর ডিগ্রি কলেজ এ ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তাহেরপুর ডিগ্রি কলেজ এর উপাধ্যক্ষ মোঃ মোবারক আলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে কেন্দ্রে দায়িত্ব পালন করেন বাগমারা উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম।
তাহেরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৩২ জন।
উপস্থিত ছিলেন ১২৪ জন,অনুপস্থিত ৮ জন।
বিএম শাখার মোট পরীক্ষার্থী ১৬৮ জন উপস্থিত ১৬১ জন, অনুপস্থিত ৭ জন।
সরকারি বিধিনিষেধ মেনে চলমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তাহেরপুরসহ বাগমারা ১০ টি এইচএসসি পরীক্ষা কেন্দ্রে।