
শিবগঞ্জ (
চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বালতির পানিতে ডুবে নুসরাত জাহান (৯ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইলিশমারী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ওই শিশু নুসরাত জাহান মুন্নি সাদ্দাম আলীর মেয়ে। বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোযাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মোযাফফর জানান, ওই শিশুটি বাড়ির আঙ্গিনায় দোলনার উপর খেলা করছিল। এ সময়ে তার পাশে থাকা পানি ভর্তি বালতিতে দোলনা থেকে পড়ে যায়। ওই শিশুর মা (শিরিনা বেগম) দেখতে পেয়ে, তাকে আগুনের তাপ দিয়ে সুস্থ করার চেষ্টা করে। ওই শিশুর শারিরীক অবস্থা আরও বেগতিক হলে, তাকে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ওই শিশুর লাশ বাড়িতে পাঠানো হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি ইউডিডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।