তারিখ: ২২-১২-২০২১খ্রিঃ
নাচোল প্রতিনিধি,
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রির্টানিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব এর নানা অনিয়ম, এ-নির্বাচনে প্রার্থীদের আশংকা থাকায় দুই মেম্বার প্রার্থী তাঁর অব্যাহতি চেয়ে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসারের নিকট পৃথক পৃথক ভাবে আবেদন করেছেন। সেইসাথে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের নিকটও কার্যার্থে অনুলিপি প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে স্মারক লিপি গুলো প্রদান করেছেন নেজামপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মেম্বার প্রার্থী আবুহেনা মোস্তফা কামাল ও নাচোল সদর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী শ্রীমতি নয়ন তারা।
প্রার্থীরা অভিযোগ লিপিতে উল্লেখ করেছেন, আসন্ন ৪র্থ ধানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাচোল সদর ও নেজামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা সমাজ সেবা অফিসার আল গালিবকে রিটানিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর এ কর্মকর্তা নেজামপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মেম্বার প্রার্থী আবুহেনা মোস্তফা কামাল এর নিকট ২০ হাজার টাকা উৎকোচ দাবী করেন বলে সে অভিযোগ লিপিতে উল্লেখ করেছেন। একই অভিযোগ করেছেন নাচোল সদর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী শ্রীমতি নয়ন তারা। সে দাবী করেছেন তার নির্বাচনী মনোনয়ন পত্রে ভ’ল থাকায় ওই কর্মকর্তা রাত্রী ৮ টা পর্যন্ত বসিয়ে রেখে ১০ হাজার টাকা উৎকোচ গ্রহন করেন। বিষয়টি গত কয়েকদিন ধরে বেশ কিছু পেপার পত্রিকায় প্রকাশিত হলে ওই কর্মকর্তা মঙ্গলবার তাদেরকে মুঠোফোনে ভয়ভীতি প্রদান করেন এবং নির্বাচনে তাদের ক্ষতি করবে বলেও তারা অভিযোগ লিপিতে উল্লেখ করেছেন