
বাগমারা প্রতিনিধিঃ
তরুছায়া ছাত্র সংগঠন মচমইলসহ এলাকার আশেপাশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের নিয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক ছাত্র সংগঠন।
যার মূলমন্ত্র,"ব্যস্ততায় সুস্ততা"
গত ৫ই জানুয়ারি স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত শুভডাঙ্গা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন এবং গণিপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এ্যাড. মো. মনিরুজ্জামান রঞ্জু মহোদয়কে ফুলের মালা এবং তোড়া প্রদানের মাধ্যমে উষ্ণ সংবর্ধনা প্রদান করে "টিম তরুছায়া"
টিম তরুছায়া আরও সংবর্ধনা প্রদান করে শুভডাঙা ইউনিয়নের নির্বাচিত ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নাজমুল হোসেন,
৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজাহার আলী,
৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুর রশিদ মন্ডল এবং
৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইবত আলী কে।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন " তরুছায়া " ছাত্র সংগঠনের "সাধারণ সম্পাদক" খন্দকার মহিদুল ইসলাম নির্জন,
"যুগ্ম সাধারণ সম্পাদক" মো. নাজমুল হোসেন, "ক্যাশিয়ার"
শাহরিয়ার জামান শশী,
"প্রচার সম্পাদক " সজীব প্রামাণিক,"উপ- দপ্তর সম্পাদক"
নাইমুর রশিদ জেমস এবং
"সদস্য "মুরাদ হোসাইন, আরিফ হোসাইন, নাহিদ,রেজাউল করিম প্রমুখ।
সংবর্ধনা প্রদানকালে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, " তরুছায়া সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক ছাত্র সংগঠন। এই সংগঠন নিম্ন আয়ের মানুষের কল্যাণে এবং গরিব শিক্ষার্থীদের সাহায্যে সর্বদা প্রস্তুত। নির্বাচিত জনপ্রতিনিধিগণ।
তরুছায়াকে সার্বিক দিক নির্দেশনা এবং সাহায্য প্রদানের মাধ্যমে সর্বদা তরুছায়া এর পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি"।
সংবর্ধনা প্রদানের পর জনপ্রতিনিধিরা সর্বদা তরুছায়া ছাত্র সংগঠনের পাশে থাকবেন বলে চুড়ান্ত প্রতিশ্রুতি দিয়েছে।