
দেশে কয়েকদিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমন। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ১১শ। এ নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়। এর অংশ হিসেবে নাচোলেও করোনা সংক্রমন মোকাবেলায় বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সকলকে সচেতন করতে নিজ হাতে মাইক নিয়ে মাইকিং করেছেন পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খাঁন।
করোনা ভাইরাসের সংক্রমন মোকাবেলায় মানুষকে সচেতন করতে গতকাল বৃহস্পতিবার মাইকিং করে বিভিন্ন নির্দেশনা দেন মেয়র।
টিকা গ্রহন করার পাশাপাশি জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। প্র্রত্যেক যানবাহন চালককে টিকা কার্ড সঙ্গে রাখা, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া ও ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয়- বিক্রয়ে “নো মাস্ক নো সার্ভিস” নিশ্চিত করাসহ সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত ও মাস্ক পরিধান করতে বলা হয়েছে। ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি অবশ্যই মাস্ক পরিধান করে মসজিদে নামাজ আদায় করতে যেতে বলা হয়েছে এবং অসুস্থ অবস্থায় মসজিদে না যাওয়াসহ ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তি ও পরিবারের সদস্যদের ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে মেয়র বলেন, জনগনকে এর গুরুত্ব বোঝানোর জন্যই আমি নিজে মাইক হাতে নিয়ে নেমে পড়েছি। দিন দিন এ পরিস্থিতি আরও খারাপ হতে পারে বিধায় জনগনকে সচেতন করতে আমি স্বয়ং আমি মাঠে নেমেছি। এর আগেও বিভিন্ন উদ্যেগ গ্রহন করার কারনে করোনা প্রতিরোধ করতে সক্ষম হয়েছিলাম।
নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান জানান, সংক্রমন রোধে পৌর মেয়রের মাইকিং জনগনের মধ্যে সাড়া ফেলেছে। আমি মনে করি মেয়রের এমন পদক্ষেপে মানুষ সচেতন হবে এবং এর গুরুত্ব মানুষ বুঝতে পারবে।