
আব্দুস সামাদ, রাজবাড়ী ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হাট রাজবাড়ী শিল্প ও বণিক সমিতির ত্রি-বার্ষিক মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচনে সভাপতি পদে বদিউজ্জামান জামাল, সাধারণ সম্পাদক যুবায়ের হাসান সজিব ও অর্থ সম্পাদক হোসেন আলী নির্বাচিত হন।
নির্বাচন কমিটি সূত্রে জানাগেছে, হাট রাজবাড়ী শিল্প ও বণিক সমিতির মেয়াদ শেষ হয় আজ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে তিন পদে দুটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়। এক প্যানেলে ছিলেন সভাপতি বদিউজ্জামান জামাল, সাধারণ সম্পাদক যুবায়ের হাসান সজীব ও অর্থ সম্পাদক হোসেন আলী। অপর প্যানেলে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক পদে শামসুদ্দিন ফিরোজ ,আবুল কালাম আজাদ। স্বতন্ত্র বনি আমিন। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বদিউজ্জামান জামাল ১২৮ ভোট পান তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোস্তাফিজুর রহমান শাহীন ১১৩ ভোট পান। সাধারণ সম্পাদক পদে যুবায়ের হাসান সজিব ১৪০ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শামসুদ্দিন ফিরোজ ৯৬ ভোট পান। অর্থ সম্পাদক পদে ১১২ভোট পেয়ে হুসাইন আলী অর্থ সম্পাদক নির্বাচিত হন ।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ ১১৫ ভোট পান । অপর অর্থ সম্পাদক পদে বনি আমিন 0 ভোট পান বলে জানা গেছে। রাজবাড়ী উচ্চ বিদ্যালয় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার কাজে দায়িত্ব পালন করেন রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ, মনজুরুল হক ও বিশাল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিব। এ নির্বাচনে ২৫০ জন ভোটারের মধ্যে ২৪৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে ভোটাররা জানিয়েছেন। তবে সাধারণ ভোটাররা এই প্রথম নির্বাচিত কমিটি রাজবাড়ী ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের দুঃখ কষ্ট লাঘবের জন্য কাজ করবেন এটাই প্রত্যাশা করেন।