গোমস্তাপুরে বাঙ্গাবাড়ী ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যানের ইন্তেকাল
গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিসাটোলা নিবাসী ও স্বাধিনতা পরবর্তী বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জবদুল হক বৃহস্পতিবার সকালে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন"।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি তার স্ত্রী ৪ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার জানাজার নামাজ সন্তোষপুর ইদগাহ ময়দানে বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন ,সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল, সহ গণ্যমান্য বাক্তিবর্গ জানাযা শেষে শিষাটোলা গোরস্থানে দাফন করা হয়।