
স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ ঃ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার তক্তিপুর নদীর ধারে প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের গঙ্গা স্নান মেলা। মেলা উপলক্ষে পূণ্য স্নানে সমাবেত হয়েছেন হাজারও ধর্মপ্রাণ মানুষ।
স্থানীয়রা জানালেন, আদিকাল থেকেই তক্তিপুর নদীর জল হিন্দুধর্মালম্বীদের কাছে পবিত্র। হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস, গঙ্গা স্নান তক্তিপুর নদীর স্নান খুবই পূণ্যের। এ স্নানে ব্রহ্মা সন্তুষ্ট হলে পাপ মোচন হয়। এ বিশ্বাস নিয়েই দীর্ঘকাল ধরে এ স্নানে অংশ নেওয়ার জন্য সারা বাংলাদেশসহ বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ আসেন তক্তিপুর ঘাটে মাঘ মাসের শুল্ক পক্ষের দশম তিথীতে গঙ্গাস্নান মেলায়। এ কারণে হাজারো মানুষের সমাবেশ হয়ে তক্তিপুর হয়ে ওঠে মহামিলন কেন্দ্রে।
পূণ্য স্নান উপলক্ষে আয়োজিত এ মেলায় শুধু হিন্দু ধর্মালম্বীরাই নন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসেন কেনাকাটার জন্য। মেলায় বিনোদনের জন্য নাগর দোলা, মোটর সাইকেল খেলা, নানা আয়োজন থাকে। অন্যদিকে শাঁখা-সিদুর, মিষ্টি,ও নশিপুরের দই তালপাখা, প্রসাধনীসহ ঘর গৃহস্থলীর সব সামগ্রিই মেলে।
পূণ্য স্নান উপলক্ষে শিবগঞ্জ তক্তিপুর ঘাটের প্রায় এক বর্গ কিলোমিটার এলাকা বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ ও পূর্ণার্থী মানুষের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে। স্নান সম্পন্ন করার পর কেন্দ্রীয় মন্দিরে কালী পূঁজা ও ষষ্ঠী পূঁজা অনুষ্ঠিত হয়। এরপর হয় প্রসাদ বিতরণ।
দিন ব্যাপী এই ঐতিহ্যবাহী মেলায় যে কোনো বিশৃঙ্খলা এড়াতে পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।