
জারিফ হোসেন স্টাফ রিপোর্টার :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে নূর মোহাম্মদ খানের বাড়িতে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের পাঠান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার (মার্চ) বিকেলে পূর্বশত্রুতার জের ধরে নূর মোহাম্মদের বাড়িতে হামলা চালায় দূর্বৃত্তরা। এ সময় দূর্বৃত্তরা বাড়ি ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও নদগ টাকা লুটপাট করে নেয়। এ ঘটনায় নুর মোহাম্মদ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১১জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, চুটু খান, নয়ন খান, জুবায়ের, জালাল, নূরী বেগম, জলি খাতুন, হেনা বেগম, সালমা বেগম, মৌসুমি বেগম, মাতোয়ারা বেগম, রৌশন আরা।
নূর মোহাম্মদ জানান, বুধবার বিকেলে পূর্বশত্রুতার জের ধরে আমার বাড়িতে হামলা চালায়। এ সময় অভিযুক্তরা লাক্ষাধিক টাকার জিনিসপত্র লুটপাট আর ভাঙ্গাচুর করে চলে যায়। এবং আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়ার হুমকিও দেয়। আর এদিন রাতেই আমার বাড়িতে আগুন। আগুনে আমার বাড়িতে লাক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিও হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই জিয়াউর রহমান জানান, বুধবার দিবাগত রাতে নূর মোহাম্মদের বাড়িতে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও ফয়ার সার্ভিস কর্মীদের প্রায় আধা ঘন্টার চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে লাক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।