
বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে নাচোল উপজেলা প্রশাসনের উদ্যোগে "বর্ণাঢ্য র্যালি" এর আয়োজন করা হয়। সকাল ১০.০০ টায় উপজেলা পরিষদ চত্বরে নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে পহেলা বৈশাখের বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাচোল উপজেলা পরিষদের চেয়্যারমান জনাব মোঃ আব্দুল কাদের। এছাড়াও র্যালিতে অংশগ্রহণ করেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়্যারমান মোঃ মশিউর রহমান বাবু,মহিলা ভাইস চেয়্যারমান জনাবা জান্নাতুন নাইম মুন্নি,নাচোল পৌরসভার মেয়র জনাব মোঃ আব্দুর রশিদ ঝাল্লু, সহকারী কমিশনার (ভুমি) মিথিলা দাস, নাচোল থানা অফিসার ইনচার্জ মোঃ মিন্টু রহমান ,উপজেলা আওয়ামী লীগের এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন জায়গাহ ঘুরে উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয়।