আজ সকাল ১০.৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব ( টাউন ক্লাব), চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -১ আসনের মাননীয় সাংসদ সদস্য জনাব ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহবুব আলম খান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস), চাঁপাইনবাবগঞ্জ; জনাব লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,পিএসসি, অধিনায়ক, ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চাঁপাইনবাবগঞ্জ;
জনাব ডা.এস এম মাহমুদুর রশিদ,সিভিল সার্জন,চাঁপাইনবাবগঞ্জ।

কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খান । স্বাগত বক্তব্য ও খসড়া সমন্বিত কর্মপরিকল্পনা উপস্হাপন করেন জনাব মোঃ ফজলুর রহমান,অতিরিক্ত পরিচালক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহী। কর্মশালায় চাঁপাইনববগঞ্জ জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ,সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বৃন্দ,সকল পৌরসভার মেয়রবৃন্দ, শিক্ষা অফিসার বৃন্দ,সকল উপজেলার স্বাস্হ্য কর্মকর্তা, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ,বীর মুক্তিযোদ্ধা,সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কলেজের অধ্যক্ষ / উপাধ্যক্ষ, এনজিও প্রতিনিধি, জেলা প্রশাসনের অফিসারবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।এছাড়াও উপস্হিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ লুৎফর রহমান, রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাঃ জিললুর রহমান, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ লোকমান হোসেন।