অলিউল হক ডলার ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি'র
পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রধান
শিক্ষক সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা
নির্বাহী অফিসার শরিফ আম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, রাজবাড়ী কলেজের আইসিটি বিভাগের প্রভাষক হুমায়ুন কবির আজম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান ও অবসরপ্রাপ্ত শিক্ষক এরফান আলী। প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম জানান,
এবছর অত্র বিদ্যালয় থেকে ৭৯জন এস এস সি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।