
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপনির্বাচন-২০২২ উপলক্ষে নৌকা প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদকে বিজয়ী করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৫ জুলাই) বিকালে উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সভা আমেনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এসময় মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইদহ-১(শৈলকুপা) আসনের সংসদ সদস্য আব্দুল হাই। এছাড়া জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ।