গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় বাঙ্গাবাড়ি কলেজ মাঠ সংলগ্ন বাঙ্গাবাড়ি বাজার রোডে, বাঙ্গাবাড়ী ইউনুস সরণী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
"আর নয় দুর্নীতি, এবার চাই উন্নতি" এই স্লোগানকে সামনে রেখে বাঙ্গাবাড়ি স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা বাঙ্গাবাড়ি মাঠের জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য বাঙ্গাবাড়ি বাজারে মানববন্ধন করে। এই মানববন্ধনে প্রায় ২০০ ছাত্র-ছাত্রী একসাথে উপস্থিত হয়।
শিক্ষার্থীরা বলে, "দাবি মোদের একটাই পরিবেশ উপযুক্ত মাঠ চাই" । বছরের প্রায় অর্ধেক সময় ই এই মাঠটি থাকে বর্ষার পানির নিচে আমরা এর থেকে পরিত্রাণ পেতে চাই। আমরা চাই যেন আমাদের মাটি খেলার উপযোগী হয়।

অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোস্তফা কামাল বলেন, তারা যে মানববন্ধন করেছে এই বিষয়ে আমি অবগত না তারা আমাকে জানিয়ে কোন মানববন্ধন করেনি। তবে এই মানববন্ধনের সাথে আমি একমত আমিও চাই আমার প্রতিষ্ঠানের মাঠ জলবদ্ধতা থেকে মুক্তি পাক।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি সাবেক অধ্যক্ষ জনাব বদিউজ্জামান বলেন, এই মানববন্ধন সম্পর্কে আমরা কিছুই জানি না ছাত্ররা আমাদেরকে কিছুই জানায় নি। তবে আমরা চাই আমাদের প্রতিষ্ঠান জ্বালাবদ্ধতা থেকে মুক্তি পাক ।
