
২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, পটুয়াখালী মহোদয়ের সার্বিক নির্দেশনায় পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত উপপরিচালক কর্তৃক সদর উপজেলার হাসপাতাল রোড , সদর রোড ও ইসলামীয়া রোড এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
তদারকি কার্যক্রম পরিচালনাকালে ইসলামীয়া রোডস্থ মেসার্স নাবিলা এন্টারপ্রাইজ প্রোঃ মো: রাশেদ মিয়ার কারখানায় কিউট, প্যারাস্যুট ও বৌরানী নরিকেল তেলের নকল পণ্য উৎপাদন ও বিক্রির প্রস্তাব করায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং নকল পণ্য ও উৎপাদন সামগ্রী জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় ও ভেজাল নকল ও স্টীকার বিহীন অবৈধ বিদেশি পণ্য বিক্রির প্রস্তাব করায় হাসপাতাল রোডের অন্য ২ টি প্রতিষ্ঠান কে ১২ হাজার টাকাসহ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫০ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় সর্বমোট ১,১২,০০০/-( এক লক্ষ বারো হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
বাজার তদারকিতে সহায়তা প্রদান করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, বাজার কমিটির সভাপতি ও নেতৃবৃন্দ , উপজেলা ড্রাগ সমিতির সভাপতি ও নেতৃবৃন্দ এবং নিরাপত্তার দায়িত্ব পালন করেন কলাপাড়া থানা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।