
নাচোল প্রতিনিধিঃ—চাঁপাইনবাবগঞ্জর নাচোলে প্রায় ২(দুই) কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি দ্বিতল মার্কেট ভবন প্রায় তিন বছর ধরে অচল হয়ে পড়ে আছে।সাধারণ জনগনের ব্যবহারের উদ্দেশ্যে এ মার্কেট ভবনটি নির্মাণ করা হলেও কোন কাজে ব্যবহার করতে পারছো না জনগন।
উপজলার কসবা ইউপির পেছনে ডেইলি বাজারের সনিকটে ২কাটি টাকা ব্যয় নির্মিত মার্কেট ভবনটি ব্যবহারের অযাগ্য হয়ে পড়ে আছে। ফলে সরকারের বিপুল অর্থ ব্যয় হলেও সুফল থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।
সরেজমিন গিয়ে দেখা যায়,দ্বিতল মার্কেট ভনটির চারপাশ বর্তমানে ঝোঁপঝাড়ে পরিনত হয়েছে।ভবনটি উদ্বোধন না হলেও ভবনটিত ফাটল দেখা দিয়েছে।
নাচোল উপজলা (এলজিইডি) দপ্তর হতে জানাযায়,এলজিইডি দপ্তরের সিআর এম আই ডিপি প্রকল্পের আওতায় গোলাবাড়ি হাট দ্বিতল মার্কেট ভবন নির্মাণ কাজ শুরু করা হয় গত ২০২০ সালে ৫ ই জানুয়ারি তে। ভবনটি নির্মাণের টেন্ডার পায় সিরাজগঞ্জের বেলকুচির মেসার্স আলমগীর জাহান।ভবনটি নির্মাণের ব্যায় ধরা হয় ২ কোটি ৬৩লক্ষ ৫হাজার ৩১৪টাকা।ভবনটি তিন বছর আগেই নির্মাণ কাজ শেষ হয়।
কসবা ইউপির গোলাবাড়ি হাটের নাসির নামর এক ব্যক্তি জানান,একসময় কসবা ইউপির পছেন ডেইলি বাজার বসতো।প্রচুর জনসাধারণের জমায়েত হতো এখানে।ডেইলি বাজারটি আরো জনসাধারণ মূখী হওয়ার জন্য মার্কটটি নির্মাণ করা হয় শুনছি।কিন্তু নির্মাণের প্রায় তিন বছর পার হলেও মার্কেট ভবনটি চালু হয়নি।অযন্ত অবহেলায় মার্কেট ভবনটি এখন জঙ্গলে পরিনত হয়েছে।ভবন নির্মাণের নামে অর্থ লুটপাট করতোই এমন ভবন নির্মাণ করা হয়েছে।
এবিষয়ে কসবা ইউপির বর্তমান চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব বলেন,বর্তমান মার্কেট ভবনটি কান কাজে আসছে না।পরিত্যাক্ত হয়ে পড়ে আছে।এটি লুটপাট করতেই ভবনটি নির্মাণ করা হয়।এ বিষয় নাচোল উপজেলা প্রকোশলী সাদিকুল ইসলাম বলন,ভবনটির নির্মাণ কাজ শেষ গত ৯/০৩/২০২৫ ইং ডিসি অফিস কে বুঝিয়ে দেওয়া হয়।এখনও ডিসি অফিস মার্কেট ভবনটির বিষয়ে সিদ্বান্ত নিবেন।