
নাচোল প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রানী সম্পাদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন হয়েছে। বুধবার নাচোল উপজেলা প্রানী সম্পাদ অধিদপ্তরের আয়োজনে নাচোল উপজেলা পরিষদ মাঠে র্যালী শেষে ফিতা কেটে প্রানী সম্পাদ সপ্তাহ ও প্রদর্শনীর/২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সুলতানা রাজিয়া। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ প্রতিটি স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা মঞ্চে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলীর সভাপতিত্বে আলোচনাসভ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলামও নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমূখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। প্রধান অতিথি বলেন, প্রানী সম্পাদ দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ন চালিকা শক্তি। প্রযুক্তি নির্ভর খাবার পরিচালনার মাধ্যমে মাংশ, দুধ, ডিম নাচোলে স্বংসম্পূর্ণ করা সম্ভব। উদ্যোক্তারা প্রানী সম্পাদ দপ্তরের পরামর্শ নিলে সরকারী সুযোগ সুবিধা সহজেই পাবেন। ডাঃ কাওসার আলী বলেন, গবাধি পশুর টিকা, চিকিৎসা পরামর্শ আমার টিম পাঠ পর্যায়ে পৌছে দিচ্ছে। খামারিরা এখন উন্নত জাতের গুরু-ছাগল, হাঁস মুরগি পালনে আগ্রহী হচ্ছে। তিনি প্রানী সম্পাদ খাতের সম্ভবনা, রোগ প্রতিরোধ,পুষ্ঠির উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, নাচোল প্রানী সম্পাদ হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম ও মলমূত্র রক্ত দিয়ে রোগ নির্নয় করা হচ্ছে বলে বক্তব্যে তুলে ধরেন।