
হাবিবুল্লাহ সিপন : মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় নাচোলে ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে সরকারী - বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রবিবার সকাল ৯ টা হতে বেলা ১১ টা পর্যন্ত নাচোল উপজেলা হাসপাতালের সামনে এ কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
হাসপাতাল চত্বরে কর্মবিরতিতে বক্তব্য রাখেন হাসপাতালের ল্যাব ইনচার্জ মোঃ মেসবা উদ্দিন , সিনিয়র মেডিকেল টেকনোলজিস্টমো মাসুদ করিম সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো মুক্তার হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট মোঃ সাইরুল ইসলাম, মোঃ আসমাউল, ফার্মাসিস্ট মো তরিকুল ইসলাম, মো শামসুজ্জোহা, জামিলা ক্লিনিকের ল্যাব ইনচার্জ মোসা কানিজ ফাতেমা প্রমুখ। এসম বক্তারা বলেন,
বাংলাদেশের সকল ডিপ্লোমাধারীরা দশম গ্রেড হলেও শুধুমাত্র মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টরা ১১ গ্রেড রয়ে গেছে। এই দশম গ্রেড তাদের দাবি নয় এটি তাদের অধিকার। বক্তারা আরো বলেন, আজকের দিনে ২ ঘন্টা কর্মবিরতি পালন করা হচ্ছে। আমাদের দাবী বাস্তবায়নে
মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। দাবী মানতে তালবাহান করা হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস ও ৪ ডিসেম্বর কমপ্লিট শার্টডাউন পালন করা হবে বলে হুশিয়ারী দেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।