অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিফ-২ ৩০২৫-২৬ মৌসুমে বেশি বদনা প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের বীজ ও শীতকালীন কন্দ পেঁয়াজ, লেবু চারা, গ্রীষ্মকালীন শাকসবজি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।বৃহস্প্রতিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ হল রুমে বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডঃ মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আনসারী। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষির উন্নয়নের কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসাবে কৃষির প্রনোদনা প্রদান করা হচ্ছে। এই কৃষি প্রনোদনা গুলো যথাযথ ব্যবহার করবেন। উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষির উৎপাদন বাড়িয়ে দেশকে সমৃদ্ধি করবেন এই প্রত্যাশা করছি। উপজেলা কৃষি অফিসার সালে উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম জানান, রোপা আমন ধানের বৃদ্ধির লক্ষ্যে ৩হাজার ৫শ জনকে ধানের বীজ ও সার, শীতকালীন সবজি ১হাজার ৩শ জনকে বীজ ও সার, পেঁয়াজের বীজ ও সার ৩০জনকে, ফলদ, বনজ ও বৃক্ষের ৮০০জন ৪হাজার চারা ও ২৫জন কৃষককে ১২৫টি লেবুর চারা বিতরণ করা হবে।