অলিউল হক ডলার,নাচোল:
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন (BNRMPA)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে এ. কিউ. এম. মাসুদ হাসান রানাকে মনোনীত করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত অভিনন্দন বার্তায় বলা হয়, তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। একই সঙ্গে পল্লী চিকিৎসকদের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের প্রচার-প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। মনোনয়ন পাওয়ায় এ. কিউ. এম. মাসুদ হাসান রানাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। সংগঠনের স্লোগান, "ঐক্যবদ্ধ হই, সংগঠনকে শক্তিশালী করি, পল্লী চিকিৎসকদের অধিকার আদায়ে আমরা অঙ্গীকারবদ্ধ" এই প্রত্যয় নিয়ে তিনি দায়িত্ব পালন করবেন বলেও আশা প্রকাশ করা হয়েছে।