অলিউল হক ডলার, নাচোলঃ
নাচোল থানা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। হয়েছে । বুধবার বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ঢাকা হেডকোয়ার্টার্সের এআইজি (ডেভেলপমেন্ট) মোঃ ইব্রাহিম খলিল। এছাড়া আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ
অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস একরামুল হক, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশে সারাদেশে ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় নাচোল থানায় বিভিন্ন প্রজাতির ফলজ ,বনজ ও ওষুধী গাছের চারা রোপন করা হয়।