
নাচোল প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় নাচোল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে বাছাই পর্বের খেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদস সদস্য ড.মু. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, পৌর জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম, নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক প্রমূখ।
[video width="3840" height="2160" mp4="https://www.nacholenews.com/wp-content/uploads/2026/08/VID_20260815_101448.mp4"][/video]
খেলায় নাচোল পৌরসভাসহ নাচোল উপজেলার ৪টি ইউনিয়নের খেলোয়ারবৃন্দ মধ্য থেকে বাছাই করা খেলোয়ারবৃন্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহন করবে বলে উপজেলা প্রশাসন জানাই।