
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর নবীন সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর ২০২৬ লক্ষ্মীপুর তাহফিজুল কোরআন নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে লক্ষ্মীপুর মোড় থেকে বটদাঙ্গা পর্যন্ত সড়কের দুই পাশে এবং লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব নাসিরুল ইসলাম, নিজামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জনাব আবদুল জব্বার, লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ইয়াকুব আলী, নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মো. শামসুল ইসলাম এবং লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব বদিউজ্জামান মিয়া। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
সংগঠন সূত্রে জানা যায়, “একটি গাছ, একটি ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। লক্ষ্মীপুর নবীন সংঘ একটি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠন হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে।
লক্ষ্মীপুর নবীন সংঘের সভাপতি রজব আলী আপন জানান, স্থানীয়দের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।