অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হককে শেষ বিদায় জানানো হলো।
আজ রবিবার বিকাল সাড়ে ৫টায় কন্যানগর রবিউলের চাতালে গার্ড অফ অনার প্রদান করলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দাস ও অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র
দেবনাথ। পরে জানাযা শেষে কন্যানগর সরকারী গোরস্থানে দাফন করা হয়।জানাযায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধার সন্তান মোজাম্মেল হক, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও পৌর বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী আনসার আলী। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরাবৃন্দ।