
রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সাইফুল খা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. মোস্তাফিজুর রহমানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর থানাধীন বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাইফুল খাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল খা রাজাপুর গ্রামের মৃত মালু খার ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার (৬ অক্টোবর) রাজবাড়ী সদর থানায় মামলা নম্বর-১৪ দায়ের করা হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে একই দিন বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মামলাটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।