অলিউল হক ডলার, নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নজরুল বর্ষ উপলক্ষে কবী কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের ওপর সেমিনার ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বুধবার(২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়েজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান এর সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিঞা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান।এসময় অন্যান্যের বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাজেমান আলী ও গোলাবাড়ি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক তাজাম্মুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। আলোচনা শেষে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা ও কারিগরি পর্যায়ের বিষয়ভিত্তিক বিজয়ী প্রতিযোগিদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়েছে।