
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অভিযান চালিয়ে তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার সকালে সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো- সান্তাহার পৌর শহরের নতুন বাজারের রুহুল আমিনের ছেলে হাফিজুল ইসলাম জাম্বু (৪১) ও বশিপুর লকু পশ্চিম কলোনী এলাকার নাজিম উদ্দিন চৌধুরীর ছেলে সুমন চৌধুরী (৩২)।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাফিজুল ইসলাম জাম্বুর নিজ দখলীয় সেমিপাকা বসত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের কৌটার ভেতরে পলিথিনে মোড়ানো ১০২ পিস অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট এবং একই পলিথিনের মধ্যে অন্য একটি প্যাকেটে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আকতার বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
[11/5, 8:20 PM] +880 1712-499468: নন্দীগ্রামে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২)-এর উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নন্দীগ্রাম স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জহিরুল ইসলাম বাবু।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার এবং সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২) এর স্থানীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।