
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড়ইতলী পাড়ায় ৯ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ভয়াবহ এই আগুনে বসতঘর ও দোকানসহ মোট ১৭টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ১৭টি পরিবারের সদস্যরা। হারিয়েছেন তাঁদের দীর্ঘদিনের স্বপ্ন, মাথা গোঁজার একমাত্র আশ্রয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং জীবিকা নির্বাহের অবলম্বন।
যে ঘরগুলো ছিল তাঁদের নিরাপদ আশ্রয়, যে দোকানগুলো ছিল পরিবারের বেঁচে থাকার একমাত্র সম্বল, আজ সেগুলো শুধুই পোড়া ছাই। এই অসহায় মানুষগুলোর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখা এবং জীবনকে আবারও গুছিয়ে নেওয়া।