অলিউল হক ডলার, নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের খেসবা বাজারের খুচরা সার ডিলার মেসার্স সিফা এন্টারপ্রাইজ এর ম্যানেজার ইসমাইল হোসেন আনোয়ারকে ১০হাজার টাকাও কালইর বাজারের মেসার্স নিয়াজ ট্রেডার্স প্রো: নিয়াজকে বিধি বহির্ভূতভাবে সার মজুদ ও বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা
জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম। উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম জানান কালোবাজারি রোধে উপজেলা প্রশাসন মনিটরিং ব্যবস্থা জোড়দার করা হয়েছে। কোথাও কোন অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করা হবে।