
মানবতার সেবায় আরেকটি সফল পদক্ষেপ হিসেবে বাগেরহাটের মাজার মোড়ে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
মানবিক এ কার্যক্রমে উপস্থিত থেকে পুরো আয়োজনের তত্ত্বাবধান করেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. ফরিদুল ইসলাম বাবলু।
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা, নাক-কান-গলা (ইএনটি) সেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
চক্ষু শিবিরে দরিদ্র ও অসহায় রোগীদের চোখ পরীক্ষা এবং বিনামূল্যে চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে নাক, কান ও গলার বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসা নিতে আসা অসহায় ও দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
লতিফ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সকলের দোয়া ও সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে, ইনশাআল্লাহ।
এ মহৎ উদ্যোগ সফল করতে যেসব বিশেষজ্ঞ চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষী অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সবার প্রতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।