
আসন্ন ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তা জানিয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীরা নির্ধারিত আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরের পাশাপাশি সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন।
শুক্রবার (১৩ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করে কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বোর্ডের নির্দেশনায় অনুমোদিত সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরের মডেলগুলো হলো—
এফএক্স ৮২এমএস
এফএক্স ১০০এমএস
এফএক্স ৫৭০এমএস
এফএক্স ৯৯১এমএস
এফএক্স ৯৯১ইএক্স
এফএক্স ৯৯১ইএস
এফএক্স ৯৯১ইএস প্লাস
এফএক্স ৯৯১সিডাব্লিউ।
এ ছাড়া পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন। ফলে পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী বোর্ডের অনুমোদিত মডেলের ক্যালকুলেটর সঙ্গে রাখতে পারবেন।
সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম