
মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর মোল্লাবাড়ির সামনে রাস্তার পাশে রাখা ইট-বালু বহনকারী একটি ডাম্পার ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।
তারা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।