
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে ওয়ার্ড ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামের নির্দেশনায় ১৫ নভেম্বর (রবিবার) থানা পুলিশের বিশেষে অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে নন্দীগ্রাম থানার মামলা নং-৭ এর আসামি নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ড ওমরপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাব্বী আলী (২৫) কে ওমরপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।