নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)র নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল বুধবার দুপুর ১২টায় নাচোল উপজেলা কৃষি অফিসে নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ(অব:) মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও বাপার কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য জামাত খান, বাপার রাজশাহী জেলার সেক্রেটারী শিরিন পারভীন,
কার্যনির্বাহী সদস্য শাহানাজ পারভীন, আফরোজা খান হেলেন, রাশিদা পারভীন, মোহনপুর উপজেলার সেক্রেটারী আব্দুস সালাম, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংবাদিক জমির উদ্দিন, বিএনপি নেতা আবু বাক্কার প্রমূখ। আগামী ২৮ নভেম্বর রাজশাহী কলেজ
মিলনায়তনে“পদ্মা ব্যারেজ প্রকল্প: কৃষি পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষা মহাপ্রাচীর” শীর্ষক সেমিনার সফল করতে রাজশাহী জেলার বাপার সভাপতি সকলকে অনুরোধ জানান।